চট্টগ্রামে কর্মকর্তাদের অপসারণ দাবিতে নার্সদের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ থেকে বিসিএস কর্মকর্তাদের অপসারণ দাবিতে ৩ ঘণ্টার কর্মবিরতি পালন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নার্সিং মিডওয়াইফারি সংস্কার পরিষদ নামের একটি সংগঠন এ কর্মসূচি পালন করে। এসময় হাসপাতালে তারা বিক্ষোভ সমাবেশ করে।

চমেক হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ইব্রাহিম খলিল বলেন, এক দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা ৩ ঘণ্টার কর্মবিরতি পালন করেছি। গত দুই সপ্তাহ যাবৎ আমাদের বিভিন্ন কর্মসূচি ছিল। আমাদের দাবি, নার্স ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকসহ নার্সিং কাউন্সিলের বিভিন্ন পদে থাকা বিসিএস ক্যাডারদের অপসারণ করতে হবে। পাশাপাশি ওইসব পদে নার্সদের মধ্য থেকে নিয়োগ দিতে হবে।
দাবি না মানা পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। আগামীকাল বুধবারও সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৫ ঘণ্টা কর্মবিরতি পালন করা হবে। তবে কর্মসূচি চলাকালে হাসপাতালের জরুরি বিভাগ, ইমারজেন্সি ওটি, আইসিইউ, সিসিইউ, কিডনি ডায়ালাইসিস, পিআইসিইউ লেবার ওয়ার্ডসহ ইউনিটগুলো কর্মবিরতির আওতামুক্ত থাকছে বলে জানান আন্দোলনকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights