চট্টগ্রামে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের বায়েজিদে টেক্সটাইল এলাকার একটি কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

আজ শুক্রবার দুপুরে এই আগুন লাগে। বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ।

বায়েজিদ বোস্তামী থানার ওসি সঞ্জয় কুমার সিনহা গণমাধ্যমকে তিনি বলেন, ‘কারখানাটি বিদেশি মালিকানাধীন বলে শুনেছি। আমরা খোঁজ নিচ্ছি।’
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানায়, ওই কারখানার আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।

আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights