চট্টগ্রামে গণধর্ষণে তরুণীর মৃত্যুর অভিযোগ, গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে গণধর্ষণের পর বিবি রহিমা আক্তার নামের এক তরুণীর মৃত্যুর ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন হালিশহর থানার ওসি মো. কায়সার হামিদ।

গ্রেপ্তাররা হলেন চট্টগ্রাম জেলার পটিয়া থানা এলাকার বাসিন্দা ওবায়দুল হক ওরফে ওবায়দুল করিম এবং সিএমপির পাঁচলাইশ থানা এলাকার বাসিন্দা মো. সেলিম।

জানা গেছে, গত ২৬ জানুয়ারি এক যুবতীকে হালিশহর থেকে পাচলাইশের কসমোপলিটন আবাসিক এলাকায় নিয়ে যায় সেলিম। সেখানে গণধর্ষণের শিকার হন ওই তরুণী।
এরপর ভুক্তভোগী বিবি রহিমা আক্তারের ভাই বাদী হয়ে এজাহার দায়ের করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার পলাতক আসামি ওবায়দুল হক ওরফে ওবায়দুল করিমকে চট্টগ্রাম জেলার পটিয়া থানাধীন বড়লিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সিএমপির পাঁচলাইশ থানার ষোলশহর এলাকায় অভিযান চালিয়ে মামলার সঙ্গে জড়িত অপর আসামি মো. সেলিমকে গ্রেপ্তার করা হয়।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায়সার হামিদ জানান, গতকাল ভোরে তাদের গ্রেফতার হয়। আসামি করিম ওই ভিকটিমকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে আরেক আসামি সেলিমসহ ধর্ষণ করে তাকে। ভিকটিমকে খুবই অমানবিক নির্যাতন করে তারা। একপর্যায়ে ভিকটিম মৃত্যু কোলে ঢলে পড়ে। এই জঘন্য কাজের সঙ্গে আরো কেউ জড়িত থাকতে পারে। তবে আমরা চিহ্নিত করতে পারিনি। আমাদের তদন্ত কাজ অব্যাহত আছে। অন্যান্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights