চট্টগ্রামে গাঁজাসহ গ্রেফতার ২
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রাম নগরের বায়োজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন মোড় এলাকা থেকে ১২ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ভূজপুর থানার পশ্চিম শিকদার এলাকার সেকান্দার আলীর ছেলে মো. ফারুক হোসেন (২২) ও একই এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে মো. জাকির খান (২২)। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণে নগরের বায়োজিদ বোস্তামী থানায় তাদের হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. শরীফ-উল-আলম বলেন, মাদক ব্যবসায়ীরা অক্সিজেন মোড় এলাকায় গাজা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করা গোপন সংবাদ পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে মো. ফারুক হোসেন ও মো. জাকির খানকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতদের হেফাজতে থাকা প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। তিনি বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্পমূল্যে গাঁজা সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী এবং মাদক সেবনকারীদের কাছে অধিক মূল্যে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
