চট্টগ্রামে গাঁজাসহ নারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামের মীরসরাই উপজেলা থেকে এক কেজি গাঁজাসহ আনজুমান (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধারকৃত গাজার আনুমানিক বাজার মূল্য এক লাখ টাকা। রবিবার রাতে উপজেলার মঘাদিয়া ইউনিয়নের সরকারটোলার আলী আহম্মদ সওদাগরের বাড়ীর তাকে গ্রেফতার করা হয়।

মীরসরাই থানার ওসি মোহাম্মদ সহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আলী আহম্মদ সওদাগরের বাড়ীর আনজুমানের ঘরে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়েছে। ওই মহিলা একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights