চট্টগ্রামে চোরাই মোবাইলসহ গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানা এলাকা থেকে ৬২টি চোরাই মোবাইলসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এক অভিযানে তাদের গ্রেফতার করা হয় বলে রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বায়েজিদ থানার ওসি সঞ্জয় কুমার সিনহা জানান, শনিবার সন্ধ্যায় টেক্সটাইল এলাকায় চোরাই মোবাইল বিক্রেতা চক্রের সদস্য বরিশালের কোতোয়ালী থানার বাসিন্দা মো. শামীম (২৮), একই এলাকার মো. সুমন (২৫), নোয়াখালীর সুধারাম থানার বাসিন্দা বেলাল হোসেন (৩২) ও বায়েজিদ থানার বাসিন্দা মো. জসিমকে (৪৮) হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছে তল্লাশি চালিয়ে ৬২টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights