চট্টগ্রামে ছয় দলের শীর্ষ নেতাসহ জামানত হারালেন ৯৭ প্রার্থী

আজহার মাহমুদ, চট্টগ্রাম

চট্টগ্রামের ১৬ আসনের ১২৪ জন প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ৯৭ জন প্রার্থী। এর মধ্যে আছেন ছয়টি রাজনৈতিক দলের দলীয় প্রধান ও শীর্ষ নেতারা। নির্বাচনি ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, এসব প্রার্থীরা কাস্ট হওয়া ভোটের ৮ ভাগের এক ভাগ পাননি। ফলে তারা কমিশনে জমা করা জামানত ফিরে পাবেন না।

চট্টগ্রামে জামানত বাজেয়াপ্ত হওয়া প্রার্থীদের মধ্যে ছোট দলের বড় নেতা আছেন ছয়জন। এর মধ্যে চট্টগ্রাম-২ আসনে তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী ও বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমদ, চট্টগ্রাম-৮ আসনে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ ও জাতীয় পার্টির সোলায়মান শেঠেরও জামানতও বাজেয়াপ্ত হয়েছে। শেঠকে আসনটি ছেড়ে দিয়েছিল আওয়ামী লীগ।

চট্টগ্রাম-১২ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এম এ মতিনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। চট্টগ্রাম-৫ আসনে প্রগতিশীল গণতান্ত্রিক ফোরামের চেয়ারম্যান নাজিম উদ্দিন এবং চট্টগ্রাম-১০ ও ১১ আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব আবুল বাশার মুহাম্মদ জয়নুল আবেদিনের জামানতও বাজেয়াপ্ত হয়েছে। যদিও নাজিম তৃণমূল বিএনপি থেকে নির্বাচন করেছেন।
ফলাফলে দেখা গেছে, চট্টগ্রাম-১ আসনে বিজয়ী মাহবুব উর রহমান রুহেল ও স্বতন্ত্র গিয়াস উদ্দিন ছাড়া বাকি পাঁচজন, চট্টগ্রাম-২ আসনে বিজয়ী খাদিজাতুল আনোয়ার ও স্বতন্ত্র আবু তৈয়ব ছাড়া বাকি সাতজন, চট্টগ্রাম-৩ আসনে বিজয়ী মাহফুজুর রহমান মিতা ও স্বতন্ত্র জামাল উদ্দিন চৌধুরী ছাড়া বাকি ছয়জন, চট্টগ্রাম-৪ আসনের বিজয়ী এস এম আল মামুন ছাড়া বাকি ৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

চট্টগ্রাম-৫ আসনে বিজয়ী জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ ও স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ শাহ্জাহান চৌধুরী ছাড়া বাকি ছয়জন, চট্টগ্রাম-৬ আসনে বিজয়ী এবিএম ফজলে করিম চৌধুরী ছাড়া বাকি চারজন, চট্টগ্রাম-৭ আসনে বিজয়ী ড. হাছান মাহমুদ ছাড়া বাকি পাঁচজন, চট্টগ্রাম-৮ আসনের বিজয়ী আবদুচ ছালাম ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজয় কুমার চৌধুরী ছাড়া বাকি আটজন, চট্টগ্রাম-৯ আসনের বিজয়ী মহিবুল হাসান চৌধুরী ছাড়া বাকি ছয়জন জামানত হারিয়েছেন।

চট্টগ্রাম-১০ আসনের বিজয়ী মহিউদ্দিন বাচ্চু ও স্বতন্ত্র মনজুর আলম ছাড়া বাকি আটজন, চট্টগ্রাম-১১ আসনের বিজয়ী এম এ লতিফ ও নিকটতম প্রতিদ্বন্দ্বী জিয়াউল হক সুমন ছাড়া বাকি পাঁচজন, চট্টগ্রাম-১২ আসনে বিজয়ী মোতাহেরুল ইসলাম চৌধুরী ও স্বতন্ত্র সামশুল হক চৌধুরী ছাড়া সাতজন, চট্টগ্রাম-১৩ আসনে বিজয়ী সাইফুজ্জামান চৌধুরী ছাড়া বাকি ছয়জন, চট্টগ্রাম-১৪ আসনে বিজয়ী নজরুল ইসলাম ও স্বতন্ত্র আবদুল জব্বার ছাড়া বাকি ছয়জন, চট্টগ্রাম-১৫ আসনে বিজয়ী আব্দুল মোতালেব ও নৌকার আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন ছাড়া বাকি পাঁচজন ও চট্টগ্রাম-১৬ আসনে বিজয়ী মুজিবুর রহমান ও স্বতন্ত্র আবদুল্লাহ কবির ছাড়া বাকি সাতজন জামানত হারিয়েছেন। এই আসনে নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights