চট্টগ্রামে ছাত্র ইউনিয়নের ওপর ছাত্রলীগের হামলায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের মিউনিসিপ্যাল স্কুল মাঠে অস্থায়ী শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের নগর শাখার নেতাকর্মীদের হামলায় ছাত্র ইউনিয়নের পাঁচজন নেতা আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ মঙ্গলবার সকালে এই হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন, ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম জেলা সভাপতি ইমরান চৌধুরী, কোতোয়ালী থানার সাধারণ সম্পাদক এস এম নাবিল, পাহাড়তলী থানার সভাপতি ডেনি বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক বর্ষা দেবী, হালিশহরের সহ সভাপতি মিজানুর রহমান আরিফ।

ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলার সভাপতি ইমরান চৌধুরী বলেন, শহীদ মিনারে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা ফুল দিতে যায়। সেখানে সারিবদ্ধভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছিলেন। আমরাও সিরিয়াল অনুযায়ী ফুল দিতে যাচ্ছি। মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সিরিয়াল ছাড়া ফুল দিতে দেওয়া হচ্ছিল। সিরিয়াল ভঙ্গ করে ঢোকার সময় বাঁধা দেওয়ায় ও বেদীতে জুতা নিয়ে ওঠার প্রতিবাদ করায় ছাত্র ইউনিয়নের ওপর কোতোয়ালি থানা ছাত্রলীগ ও দক্ষিণ জেলা যুবলীগের নেতাকর্মীরা দফায় দফায় হামলা চালায়। এ হামলায় চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের নারী সহযোদ্ধাসহ ১০-১২ জন আহত হন।
মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর বলেন, আমরা ভাষা শহীদের স্মরণার্থে যে কর্মসূচি ছিল সেটি পালন করে চলে এসেছি। পরে আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা শহীদ মিনারের বিশৃঙ্খল পরিবেশের কিছু ছবি পাঠিয়েছেন। আমরা সঙ্গে সঙ্গে তদন্ত করে দেখেছি তারা ছাত্রলীগের কেউ নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights