চট্টগ্রামে ছুরিকাঘাতে কিশোর খুন, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার খাজা রোড এলাকায় ছুরিকাঘাতে সাজ্জাদ হোসেন (১৭) নামের এক কিশোর খুন হয়েছেন। শুক্রবার রাত নয়টার দিকে ৭-৮ জনের একটি দল সাজ্জাদকে ছুরিকাঘাতের পর চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। সাজ্জাদ স্থানীয় খলিপাপাড়ার বাসিন্দা। এই ঘটনায় পুলিশ ইতিমধ্যে অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করেছে।

চান্দগাঁও থানাও ওসি জাহিদুল কবির জানান, শুক্রবার রাত নয়টার দিকে খাজা রোডের একটি দোকানের সামনে সাজ্জাদের সাথে কথা কাটাকাটির জের ধরে ওয়াসিম (১৭), ফারুক (১৮) ও শামীমসহ (১৭) অজ্ঞাত আরো ৭/৮ জনের একটি দল উপর্যপুরি ছুরিকাঘাত করলে সে গুরত্বর আহত হয়। পরবর্তীতে তার পরিবার তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। রাত চারটার দিকে চিকিৎসকরা সাজ্জাদকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় সাজ্জাদের বাবা আবু সিদ্দিক চান্দগাঁও থানায় মামলা করলে শনিবার বিভিন্ন সময়ে চান্দগাঁও থানার মৌলভীপাড়া, বাহির সিগন্যাল এবং হামিদচর এলাকায় অভিযান পরিচালনা তরে অভিযুক্ত ফারুক (১৮) ও শামীমকে (১৭) গ্রেফতার করা হয়। এসময় খুনের কাজে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়। ইতিমধ্যে সাজ্জাদের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights