চট্টগ্রামে জাহাজে অবৈধ মজুত ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
চট্টগ্রামে কর্ণফুলী নদীর সদরঘাট এলাকায় একটি ট্যাংকার জাহাজ থেকে অবৈধভাবে মজুতের অভিযোগে ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযানে এসব ডিজেল জব্দ করা হয়। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম।
তিনি জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তবে তিনি তাৎক্ষণিকভাবে জাহাজের নাম এবং কারা এই অবৈধ মজুতের সঙ্গে জড়িত, তা বিস্তারিত জানাতে পারেননি।
