চট্টগ্রামে টিসিবির পণ্যসহ গ্রেফতার ৭

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামে টিসিবির পণ্য কালোবাজারি মাধ্যমে সংগ্রহ ও বিক্রির অভিযোগে সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় টিসিবির ৫ হাজার ৪শ লিটার সয়াবিন তেল, ৬ হাজার ৩৫০ কেজি মসুরের ডাল জব্দ করে পুলিশ। রবিবার নগরীর মোহরা এলাকার একটি গোডাউন থেকে এসব উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, দেলোয়ার হোসেন, মো. মনির, নুর আলম, মো. জসিম, সাগর মোল্লা, মো. সালমান ও মো. রায়হান।

চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবির বলেন, দেলোয়ারের গোডাউনে অভিযান চালিয়ে টিসিবির পণ্য কালোবাজারি মাধ্যমে সংগ্রহ ও বিক্রির অভিযোগে সাতজনকে গ্রেফতার করা হয়। এসময় গোডাউন থেকে ৫ হাজার ৪০০ লিটার সয়াবিন তেল যার আনুমানিক মূল্য ৮ লাখ ৬৪ হাজার টাকা, ৬ হাজার ৩৫০ কেজি মসুরের ডাল যার আনুমানিক মূল্য ৬ লাখ ৯৮ হাজার ৫০০ টাকা ও পণ্য বিক্রির ১ লাখ ৮৪ হাজার টাকার মালামাল জব্দ করা হয়। এ ঘটনায় গোডাউনের মূল মালিক দেলোয়ার ও মো. মনিরসহ ৭ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights