চট্টগ্রামে ডেঙ্গুতে নারীর মৃত্যু

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত আলম আরা বেগম নামে ৪৫ বছর বয়সী এক নারী মারা গেছেন। ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১১৩ রোগী নগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। মঙ্গলবার এসব তথ্য জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।

ডেঙ্গুতে মারা যাওয়া আলম আরা বেগম নগরের মাদারবাড়ী এলাকার বাসিন্দা। তিনি গত ৩০ জুলাই চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হন। ১ আগস্ট সকালে তিনি মারা যান।

ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ১১৩ জনের মধ্যে সরকারি হাসপাতালে ৫৩ জন এবং বেসরকারি হাসপাতালে ৬০ জন। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৮৯ জন।
ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন হতে হবে। বাড়ির আশপাশে পরিষ্কার রাখা এবং জ্বর হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights