চট্টগ্রামে ডেঙ্গুতে নারীর মৃত্যু

অনলাইন ডেস্ক
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত আরও এক নারীর মৃত্যুর খবর জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ২১ জন নারীর মৃত্যু হয়েছে।

শনিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ৪০ জন ভর্তি হয়েছেন বলে জানায় প্রতিষ্ঠানটি।

ডেঙ্গুতে মৃত্যু হওয়া মর্তুজা বেগম নামে ওই নারী গত ২১ নভেম্বর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন এবং ২২ নভেম্বর সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। চট্টগ্রামে এবছর ডেঙ্গুতে ২১ নারীসহ মোট ৪০ জনের মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights