চট্টগ্রামে দুই বাড়িতে চুরি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের দুটি বাড়িতে চোরের দল মোটরসাইকেল, স্বর্ণ, নগদ টাকাসহ গুরত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে বড়হাতিয়ার হরিদাঘোনা এলাকার মনজুর আহমদ কোম্পানি ও শাহ আলমের বাড়িতে এ ঘটনা ঘটে।

বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া জানান, মনজুর ও আলম চাচাতো জেঠাতো ভাই। তাদের বাড়ির লোকজন মেয়ের শশুর বাড়িতে গিয়েছিলেন। এই সুযোগে চোর মনজুর বাড়ির গেট খুলে একটি মোটরসাইকেল নিয়ে গেছে। পাশ্ববর্তী আলমের বাড়ির দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে স্টিল আলমারি ভেঙ্গে স্বর্ণলংকার, নগদ টাকাসহ অন্যান্য মালামাল নিয়ে গেছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights