চট্টগ্রামে দেড় কোটি টাকা মূল্যের স্বর্ণসহ গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার বিমানবন্দর এলাকায় এক কেজির বেশি স্বর্ণ, ইলেকট্রনিক পণ্য ও বিপুল পরিমাণ বিদেশী সিগারেটসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ওই এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, মো. তৌফিকুর রহমান সোহাগ (৩৭), মো. আকিদুল আলম শান্ত (২২), মো. হাসান মুরাদ (২৪), মো. নাইমুল হক (২০) ও মো. মনির আহমেদ (৪৮)।

পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, সন্দেহভাজন একটি গাড়ি থামিয়ে তল্লাশি চালিয়ে এক কেজি ১৫৫ গ্রাম স্বর্ণ, পাঁচটি মোবাইল, দুটি ল্যাপটপ ও ১৩ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেফতার করা হয় এবং তাদের দেয়া তথ্য অনুযায়ী পতেঙ্গা ১৫ নম্বর ঘাট এলাকা থেকে আরও একজনকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, উদ্ধারকৃত মালামালের মূল্য আনুমানিক এক কোটি ৬০ লাখ টাকা। গ্রেফতারদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ এসব মালামালের উৎস ও গন্তব্য বের করার চেষ্টা করছে। তাদের সঙ্গে আন্তর্জাতিক চোরাচালান চক্রের যোগ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights