চট্টগ্রামে নওফেলসহ ১২৭ জনের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক
চট্টগ্রামের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার অভিযোগে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরীসহ ১২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) নগরের বাকলিয়া থানায় মামলাটি করেন মো. ইলিয়াছ নামের এক ব্যক্তি করলেও তবে তা জানা গেছে রবিবার (১৬ ফেব্রুয়ারি)।

মামলার উল্লেখ যোগ্য আসামিরা হলেন, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, ১৯ নম্বর বাকলিয়া ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রিজান চৌধুরী, ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরুল আলম মিয়া, ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হারুণর রশিদ ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর শাহীন আকতার রোজী।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, মামলার বাদী মো. ইলিয়াছ আদালতে মামলার আবেদন করেছিলেন।

আদালত শুনানি শেষে মামলাটি থানায় রেকর্ড করার নির্দেশ দেন। আদালতের নির্দেশে গত শুক্রবার ১২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলাটি থানায় রেকর্ড করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights