চট্টগ্রামে নোংরা পরিবেশে খাদ্য বিক্রি, জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের এনায়েব বাজার এলাকার একটি প্রতিষ্ঠানকে অপরিষ্কার ও নোংরা পরিবেশে খাদ্য বিক্রয়ের অভিযোগে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রট আব্দুস সোবহানের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ বশির আহমদ, নিরাপদ খাদ্য পরিদর্শক ইয়াছিনুল হক চৌধুরী।
চট্টগ্রাম মেট্রোপলিটন কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ বশির আহমদ বলেন, চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকার খাদ্য সামগ্রির দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অপরাধে নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুসারে জরিমানা আরোপ এবং আদায় করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights