চট্টগ্রামে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় পুকুরে ডুবে সম্পূর্ণা সাহা মিমি (৯) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাঙ্গুনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড মহাজন বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত সম্পূর্ণা সাহা রাঙ্গুনিয়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড সুশীল ডাক্তার বাড়ির লিটন সাহার মেয়ে। সে রাঙ্গুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইসমাইল হুসাইন বলেন, এক শিশুকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা নিরিক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছে, গোসল করতে নেমে পুকুরে ডুবে যায় শিশুটি।

এর আগে গত ২৪ অক্টোবর উপজেলার পারুয়া ইউনিয়নের উত্তর পারুয়ার দক্ষিণ পাড়া গ্রামে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights