চট্টগ্রামে পৃথক দুই মামলায় তিনজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে পৃথক দুইটি মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে দুইজন নগরীর সরাইপাড়ার আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হোসেন মান্না হত্যা মামলার পলাতক আসামি এবং একজন ডাকাতি মামলায় দণ্ডিত হয়ে ৩২ বছর পলাতক আসামি।

মান্না হত্যা মামলার প্রধান আসামি বাবা জসিম উদ্দিন ও ৩ নম্বর আসামি ছেলে মোহাম্মদ রাহাতকে শোরগঞ্জ জেলার ভৈরব এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে জানান নগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার স্পিনা রানী প্রামাণিক।

অপরদিকে আনোয়ারা থানার ডাকাতি মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত জাফর নামে এক আসামিকে ৩২ বছর পর গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার জাফর উপজেলার রায়পুর ইউনিয়নের পরুয়া পাড়ার আব্দুন নবীর ছেলে। গ্রেফতার এড়াতে দীর্ঘ ৩২ বছর ধরে নগরের বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights