চট্টগ্রামে প্লাস্টিক গোডাউনে আগুন

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের হালিশহর এলাকায় একটি প্লাস্টিকের গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে। তিনটি ফায়ার সার্ভিস স্টেশনের ৬টি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে আগুন।

আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হালিশহর এলাকার মুন্সি পাড়ায় এই অগ্নিকাণ্ড হয়। পরে তা আশপাশের তিনটি আবাসিক ভবনেও ছড়িয়ে পড়ে বলে জানায় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের তৎপরতায় সেখানে আটকে পড়াদের উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এখনও জানা যায়নি ক্ষতির পরিমাণ।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. ইমরান শেখ বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ৬টি ইউনিট কাজ করেছে।

তিনি বলেন, যে স্থানে অগ্নিকাণ্ড ঘটেছে, সেখানে প্লাস্টিকের ক্যারেট রাখা হয়েছিল। অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights