চট্টগ্রামে ফুটবল খেলতে গিয়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ফুটবল খেলতে গিয়ে হার্ট অ্যাটাক করে মো. মামুনুর রশিদ (৩৫) নামের এক যুবক মারা গেছেন। মঙ্গলবার (১০ জুন) রাতে উপজেলার ছদাহা ইউনিয়নের সৈয়দাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। নিহত মামুনুর সাতকানিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নাজিরপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তিনি সৌদি আরব থেকে সম্প্রতি ছুটি কাটাতে বাড়িতে আসেন।

সাতকানিয়া থানার ওসি মো. জাহেদুল ইসলাম জানান, ঈদের ছুটি উপলক্ষে গত মঙ্গলবার রাতে স্থানীয় সৈয়দাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়। মামুনুর খেলতে নেমে এক পর্যায়ে অসুস্থ বোধ করলে তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম নগরীর একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকদের বরাতে মামুনুরের বড় ভাই মো. হারুনুর রশিদ জানান, হার্ট অ্যাটাকে মামুনুরের মৃত্যু হয়েছে। তার হার্টের রক্তনালিতে আগে থেকে দুটি রিং পরানো ছিল। জোহরের নামাজের পর পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights