চট্টগ্রামে বস্তিতে আগুন
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার ফিরিঙ্গিবাজার এলাকায় এয়াকুবনগর বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি স্টেশনের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে বলে জানিয়েছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ।
