চট্টগ্রামে বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে পেপসি এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
তিনি বলেন, হরতাল সমর্থকেরা এ ঘটনা ঘটিয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights