চট্টগ্রামে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকায় বিদেশি পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ মো. শাহীন (৩৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নগরীর আমবাগান এলাকায় এক অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শাহীন কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার সাতগাঁও গ্রামের বাসিন্দা। তিনি আমবাগান এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার আমিনুর রশিদ জানান, অভিযুক্ত যুবক শাহীন নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছে খবর পেয়ে নগর গোয়েন্দা পুলিশ অভিযান চালায়। এ সময় অস্ত্র ও গুলিসহ তাকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা অস্ত্র দিয়ে তিনি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপরাধ কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। গ্রেফতারের পর তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে এর আগেরও মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights