চট্টগ্রামে বিয়ারসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার পলোগ্রাউন্ড এলাকায় রেলওয়ে কলোনিতে অভিযান চালিয়ে ৭৪৪ ক্যান বিয়ারসহ মোহাম্মদ রুবেল নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার রাত সাড়ে ১১টার দিকে দেওয়ানহাট ব্রিজের নিচে একটি গুদাম থেকে এসব বিয়ার জব্দ করা হয়।

নগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগের উপপুলিশ কমিশনার মো. মাহবুব আলম খান জানান, গ্রেপ্তারের সময় রুবেলের কাছ থেকে ৭৪৪ ক্যান বিয়ার জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, এসব বিয়ার চট্টগ্রাম থেকে স্বল্পমূল্যে সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে কক্সবাজারে নেওয়ার পরিকল্পনা ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights