চট্টগ্রামে বৃদ্ধের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় আনুমানিক ৬০ বছরের এক অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকাল তিনটার দিকে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় রাস্তা পাশে পড়ে থাকা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

সীতাকুণ্ড থানার ওসি মো. মজিবুর রহমান জানান, রবিবার দুপুরে বারৈয়াঢালা ফরেস্ট অফিসের কাছাকাছি রাস্তার পাশে একটি লাশ পড়ে থাকার খবর পেয়ে ৩টার দিকে লাশটি উদ্ধার করা হয়। লাশের বয়স আনুমানিক ৬০ এর মতো হবে। লাশের ধরণ দেখে মনে হচ্ছে গত শনিবার কোন একসময় তিনি মারা যেতে পারেন। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। পুলিশ তার পরিচয় জানার চেষ্টা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights