চট্টগ্রামে ব্রিটিশ নাগরিকের ব্যাগ খুঁজে দিল পুলিশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

অটোরিকশায় ফেলে যাওয়া ব্রিটিশ নাগরিকের হাতব্যাগ খুঁজে দিল কোতোয়ালি থানার পুলিশ। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে হারিয়ে যাওয়া ব্যাগ তাকে হস্তান্তর করা হয়।

এর আগে, গতকাল সকালে নগরের জুবিলী রোড টাওয়ার ইন হোটেল থেকে সিএনজি অটোরিকশা নিয়ে লাভ লেইন ইস্টার্ন ব্যাংকের সামনে নেমে যাওয়ার সময় হাতব্যাগটি অটোরিকশায় রেখে চলে যান। ব্যাগে ছিল ২টি ব্রিটিশ পাসপোর্ট, নগদ ৩ লাখ টাকা, ব্যাংকের ১টি চেক বই, মোবাইল সেটসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস।

দুই ব্রিটিশ নাগরিক হলেন-আন্দরকিল্লা আহসান মঞ্জিলের বাসিন্দা মৃত আবু জাফরের কন্যা তাফিকা চৌধুরী (৭৬) ও তার স্বামী চন্দনাইশের জাফরাবাদ এলাকার মৃত আমিন শরীফের ছেলে মো. ওয়াসিউর রহমান (৮৪)।

জানা যায়, ভুলবশত হাতব্যাগটি অটোরিকশায় রেখে ব্যাংকে প্রবেশ করেন তারা। পরে সেই অটোরিকশা খুঁজে না পেয়ে কোতোয়ালী থানা, জেলা প্রশাসক ও ব্রিটিশ হাই-কমিশনসহ বিভিন্ন দপ্তরে বিষয়টি অবহিত করেন।

কোতোয়ালী থানার ওসি মো. আব্দুল করিম বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অটোরিকশাটি শনাক্ত করি। তথ্য-প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাতেই বাকলিয়া এলাকা থেকে হারিয়ে যাওয়া হাতব্যাগটি উদ্ধার করা হয়। পরে ব্রিটিশ নাগরিকরা থানায় আসলে তাদের হারিয়ে যাওয়া পাসপোর্ট, নগদ টাকা, ব্যাংকের চেক বই, মোবাইল সেট এবং অন্যান্য জিনিসপত্র অক্ষত অবস্থায় হস্তান্তর করা হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights