চট্টগ্রামে মোটরসাইকেল চোর চক্রের সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নগরীর চাঁন্দগাও থানা পুলিশ অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য জসিম উদ্দিনকে গ্রেফতার করেছে। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার।

শুক্রবার ভোরে চান্দঁগাও থানার ফরিদার পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

চান্দঁগাও থানার ওসি জাহিদুল কবির বলেন, বিভিন্ন বাসা ও ভবনে থাকা মোটরসাইকেল চুরি ইদানিং বেড়ে গেছে। বৃহস্পতিবারও এক কিলোমিটার এলাকার হাজী বখতিয়ার সওদাগরের বিল্ডিংয়ে একটি মোটরসাইকেল চুরি হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের সদস্য জসিম উদ্দীনকে গ্রেফতার করে। তার কাছ থেকে মামলার ঘটনায় চোরাই যাওয়া বাজাজ মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights