চট্টগ্রামে মোবাইল চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রাম নগরীর স্টেশন রোড এলাকা থেকে চোরাই মোবাইল বেচাকেনা চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, শাহ আলম (২৩), মো. নজরুল (২১), নুর হোসেন (২৩), সাইদুর রহমান সজীব (২০) ও মো. শাহাদাত হোসেন (৩৩)। রবিবার রাতে তাদের গ্রেফতার করা হয়।

কোতোয়ালী থানার এসআই মেহেদী হাসান জানান, রবিবার রাতে ষ্টেশন রোড ফুটওভার ব্রিজের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়। তাদের কথাবার্তা সন্দেহজনক মনে হওয়ায় প্রত্যেকের দেহ তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের ৪৪টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। তারা বিভিন্ন চোর ও ছিনতাই চক্রের সদস্যদের কাছ থেকে কম দামে মোবাইল গুলো কিনে বেশি দামে বিক্রি করে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights