চট্টগ্রামে শব্দ দূষণ প্রতিরোধে সাইকেল র‍্যালি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

শব্দ দূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামে এক বর্ণাঢ্য সাইকেল র‍্যালির আয়োজন করা হয়। বুধবার সকালে চসিক ও এসপেরিয়া হেলথ কেয়ার লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত র‌্যালিটি সকাল ৯টায় এম এ আজিজ স্টেডিয়াম থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্যারেড ময়দান এসে শেষ হয়। এতে প্রধান অতিথি চসিকের মেয়র ডা. শাহাদাত হোসেন।

অতিথি হিসেবে অংশগ্রহণ করেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ তৌহিদুল ইসলাম, প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা কমান্ডার ইখতিফার উদ্দিন আহমেদ চৌধুরী, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের সহকারি পরিচালক রোমানা আকতার। উপস্থিত ছিলেন এসপেরিয়া হেলথ কেয়ার লিমিটেডের পরিচালক জাহিদুল ইসলাম এবং জয়নব রুমা। র‍্যালিতে চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১০০ সাইক্লিস্ট অংশগ্রহণ করেন। র‍্যালির মাধ্যমে অংশগ্রহণকারীরা সাইকেলকে প্রচলিত যানবাহনের উৎকৃষ্ট বিকল্প হিসেবে তুলে ধরেন।

‘সবুজ পৃথিবী, নিরাপদ ভবিষ্যৎ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই র‍্যালির মাধ্যমে প্রচলিত শব্দ নির্বাপক যানবাহনের উপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থার গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে মেয়র বলেন, আজকের এই উদ্যোগ আমাদের নগরবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। শব্দদূষণ প্রতিরোধে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার সময়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights