চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুণ্ড থানায় দায়েরকৃত মামলায় ১২ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার প্রধান আসামি অপূর্ব দাসকে (১৯) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে মিরসরাই থানাধীন বামনসুন্দর দারগারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত অপূর্ব দাস নগরীর পাহাড়তলী থানা এলাকার দিলীপ দাসের ছেলে। পরবর্তী আইনি ব্যবস্থার জন্য তাকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, সীতাকুণ্ড থানায় ১২ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় প্রধান আসামি অপূর্ব দাস মীরসরাইয়ের বামন সুন্দর দারগার হাট বাজার এলাকায় অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অপূর্ব দাসকে গ্রেপ্তার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights