চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় যুবকের হাতের কবজি বিচ্ছিন্ন

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীতে সন্ত্রাসী হামলায় মিনহাজ উদ্দিন নামে এক যুবকের হাতের কবজি বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার দুপুরে কোতোয়ালী থানার বলুয়ার দীঘি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আদালতে মামলায় হাজিরা দিতে যাওয়ার পথে মিনহাজের ওপর অতর্কিত হামলা চালায় একদল সন্ত্রাসী। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার একটি হাতের কবজি বিচ্ছিন্ন করে তারা।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। তিনি নগরীর মাস্টারপুল এলাকার বাসিন্দা।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রের দাবি, হামলার জেরে মিনহাজের অনুসারীরা বউবাজার আহমদুর রহমান সড়কের কয়েকটি বাড়িতে পাল্টা হামলা চালায়।

কোতোয়ালী থানার ওসি আফতাব উদ্দিন জানান, হামলাকারীরা মিনহাজের হাতের কবজি সম্পূর্ণ বিচ্ছিন্ন করেছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights