চট্টগ্রামে স্কুলছাত্রীর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পূর্ব কলাউজানের ৭ নম্বর ওয়ার্ডের শহর বানু বাপের পাড়ার অষ্টম শ্রেণির ছাত্রী তাহমিনা সোলতানা (১৬) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। তাহমিনা সোলতানা ৭ নম্বর ওয়ার্ডের শহরবানু বাপের পাড়ার আবদুর রহিমের মেয়ে। সে কলাউজান ডা. এয়াকুব বজলুর রহমান উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ত।
লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ কামাল হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
