চট্টগ্রামে হাদির গায়েবানা জানাজা

নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম

বন্দরনগরী চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে নগরীর প্রেসক্লাবের সামনে এন্টি ফ্যাসিস্ট স্কোয়াডের উদ্যোগে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

এতে ইমামতি করেন জুলাইয়ের শহীদ মাহবুবুল হকের ছোট ভাই মঞ্জু মাহিম। এতে ছাত্র-জনতাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

জানাজা শেষে সমাবেশে হাদির হত্যাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দেন এন্টি ফ্যাসিস্ট স্কোয়াডের মুখপাত্র রিদুয়ান হৃদয়। তিনি বলেন, আজ যেভাবে হাদির হত্যাতে পুরো দেশ উত্তাল, হাদির জীবদ্দশায় তার নিরাপত্তার ব্যবস্থা করা হলে সে আমাদের আমাদের মাঝে বেঁচে থাকতো। তার হত্যাকারীদের আইনের আওতায় আনা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

এসময় এন্টি ফ্যাসিস্ট স্কোয়াডের সংগঠক রিয়াজুল আনোয়ার সিন্টু, আযাদ দোভাষ, সরওয়ার কামাল, টিপু সুলতান, এমদাদুল হক, নাঈমুর রহমান তানজিদ, সৈয়দ এহসানুল হক, নিজামুদ্দিন, সাকিবসহ অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights