চট্টগ্রামে ১০ হাজার ইয়াবাসহ পুলিশ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি বনবিভাগ রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে পুলিশের বিশেষ শাখা সিটিএসবির সদস্য মুনিরুল ইসলামকে ১০ হাজার পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়েছে।

বুধবার সকালে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পুলিশ সদস্য মুনিরুল ইসলাম চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিটি এসবি কোতোয়ালি জোনে কর্মরত। তার গ্রামের বাড়ি কক্সবাজারের উখিয়ায়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, মোটরসাইকেলে করে চট্টগ্রাম শহরের দিকে যাওয়ার সময় টহলরত পুলিশ তাকে থামিয়ে তল্লাশি চালায়। এ সময় তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে মামলার দায়ের করে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights