চট্টগ্রামে ১৯ মামলার আসামিকে গ্রেফতার করলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে ১৯ মামলার আসামি সালাহ উদ্দীন দুলালকে গ্রেফতার করেছে।

শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কোতোয়ালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। দুলাল খাতুনগঞ্জের আমির মার্কেট এলাকার মফজল আহাম্মদের ছেলে।

অভিযানে নেতৃত্ব দেওয়া কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) মো. সেকান্তর মিয়া জানান, সালাহ উদ্দীন দুলাল অস্ত্র আইনের একটি মামলায় পরোয়ানাভুক্ত আসামি। এ ছাড়া তার বিরুদ্ধে ছিনতাই, অস্ত্র, ডাকাতির চেষ্টা ও মাদক মামলাসহ মোট ১৯টি মামলা বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে।

তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights