চট্টগ্রামে ৫শ বস্তা চিনিসহ ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

শুল্ক ফাঁকি দিয়ে চিনি আমদানির অভিযোগে চট্টগ্রামের চাক্তাইয়ে ৫শ বস্তা চিনিসহ ব্যবসায়ী মো. বোরহান আলমদারকে (২৭) গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় বাকলিয়া থানার মধ্যম চাক্তাই চালপট্টি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় চিনি পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়। বোরহান পটিয়ার ভাটিখাইন ইউনিয়নের বাসিন্দা।

এক বিজ্ঞপ্তিতে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চিনি আমদানির অভিযোগে অভিযান চালানো হলে বিষয়টির সত্যতা পেয়ে বোরহান আলমদারকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে ৫’শ বস্তা চিনিসহ একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়। উদ্ধার করা চিনির আনুমানিক মূল্য সাড়ে ৩৭ লাখ টাকা। গ্রেফতারের পর বোরহানকে বাকলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights