চট্টগ্রামে ৬ দফা দাবিতে মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজটে দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক অবরোধ করেছে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মাসিস্ট ছাত্র সংগ্রাম পরিষদ। ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের চট্টগ্রামমুখী লেইনে ‘রোড ব্লক’ কর্মসূচি পালন করে তারা। সোমবার সকাল ১১ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখা হয়।

জানা যায়, ৬ দফা দাবি নিয়ে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট বায়েজিদ সংযোগ সড়কে ঢাকামুখি লেইনে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে করে চরম দুর্ভোগে পড়ে যাত্রীরা। পরে পুলিশের অনুরোধে সড়ক থেকে শিক্ষার্থীরা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনরত মেডিকেল টেকনোলজির শিক্ষার্থী হাবিবে রাব্বি বলেন, আমাদের এই আন্দোলন অনেক আগের। ফ্যাসিষ্ট সরকার এই আন্দোলন দমিয়ে রেখেছিল। এখন ড. ইউনুসের নেতৃত্বাধীন সরকার নানা সেক্টরে সংস্কার করছেন। আমরাও চাই স্বাস্থ্য খাতের সংস্কার, আমাদের এই সংষ্কারের বিষয়টি প্রধান উপদেষ্টা বরাবর জানাচ্ছি। পাশাপাশি বাংলাদেশে উন্নত প্রযুক্তি ও চিকিৎসাবিদ নেই। যদি সুস্থ উন্নতমানের পরীক্ষা-নিরীক্ষা করতে পারি, তাহলে চিকিৎসা খাত অনেক উন্নত হবে।
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি খোকন চন্দ্র ঘোষ বলেন, আন্দোলনকারীদের মহাসড়কে ‘রোড় ব্লক’ কর্মসূচি চলাকালে ঢাকামূখি লেনে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। সাড়ে ১২টার সময় রাস্তা থেকে সরে গেলে যান চলাচল শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights