চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ফিজিক্যাল মেডিসিন বিভাগ চালু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে প্রথমবারের মত ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগ চালু করা হয়েছে। একই সঙ্গে ফিজিক্যাল মেডিসিন বিভাগের তত্ত্বাবধানে ফিপিওথেরাপি ইউনিটও চালু করা হয়।

দুপুরে আনুষ্ঠানিকভাবে এটি চালু করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মোহাম্মদ মহিউদ্দিন।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ফিজিক্যাল মেডিসিনের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেনারেল হাসাতালের ফিজিক্যাল মেডিসিন বিভাগের কনসালটেন্ট ডা. পলাশ নাগ। উপস্থিত ছিলেন হাসপাতালের কনসালটেন্ট ডা. এইচএম হামিদুল্লাহ মেহেদী, রেনেটে লিটিটেডের সিনিয়র এসিসটেন্ট ম্যানেজার তাবরিজ আলম জিশান ও রিজিউনাল সেলস ম্যানেজার আহসানুল আলম প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন একটি গুরুত্বপূর্ণ বিভাগ। বিলম্বে হলেও আজ বিভাগটি চালু করা হয়েছে। বর্তমান সময়ে শিশু থেকে বৃদ্ধ- সব শ্রেণীর মানুষ শারীরিক নানা সমস্যায় ভোগে ফিজিক্যাল মেডিসিন বিভাগে চিকিৎসা নিতে হয়। এখন মানুষ নামমাত্র টাকায় টিকিট কেটে হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন বিভাগে চিকিৎসা নিতে পারবেন।

জেনারেল হাসাতালের ফিজিক্যাল মেডিসিন বিভাগের কনসালটেন্ট ডা. পলাশ নাগ বলেন, প্রথমবারের মত জেনারেল হাসপাতালে ফিজিক্যাল মেডিসিন বিভাগ চালু করা হয়েছে। প্রাথমিকভাবে হাসপাতালের দ্বিতীয় তলায় ফিজিক্যাল মেডিসিন চিকিৎসায় জরুরি কিছু চিকিৎসা উপকরণ নিয়ে ফিজিওথেরাপি ইউনিটও চালু করা হয়েছে। সরকার নির্ধারিত ৫০ টাকা ফি’ দিয়ে থেরাপি গ্রহণ করা যাবে। আশা করি, রোগীরা এ বিভাগ থেকে চিকিৎসা নিয়ে উপকৃত হবেন।

সভাপতির বক্তব্যে জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ ফজলে রাব্বি বলেন, বিভাগটি চাল করা হয়েছে। এটি সুখবর। সব শ্রেণীর মানুষের চিকিৎসার কথা বিবেচনা করে হাসপাতালের রোগী কল্যাণ সমিতির উদ্যোগে কিছু চিকিৎসা উপকরণ ক্রয় করে থেরাপি সেন্টার চালু করা হয়েছে। পর্যায়ক্রমে এটি আরও সমৃদ্ধ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights