চট্টগ্রাম বন্দরে রফতানি স্ক্যানার ফের চালু

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিজস্ব অর্থায়নে স্থাপিত রফতানিমুখী কনটেইনার স্ক্যানারের অপারেশনাল কার্যক্রম পুনরায় চালু করেছে।

আজ রবিবার রফতানি পণ্যের স্ক্যানারের অপারেশনাল কার্যক্রম পুনরায় চালুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান।

আইএসপিএস কোড বাস্তবায়নের অংশ হিসেবে বন্দরের এই উদ্যোগ আন্তর্জাতিক বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছে বন্দর কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে ২০২৪ সালের ফেব্রুয়ারি এই কনটেইনার স্ক্যানার স্থাপন করা হয়। ফাইভ আর অ্যাসোসিয়টস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের সরবরাহ করা ফিক্সড স্ক্যানারটি চট্টগ্রাম কাস্টম হাউসের মাধ্যমে পরিচালিত হচ্ছিল। কিন্তু স্ক্যানারের রক্ষণাবেক্ষণের জন্য প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি থাকলেও মেয়াদ শেষ হওয়ার কারণে অপারেশনাল কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ছিল।

বন্দরের কর্মকর্তাদের মতে, রফতানিমুখী কনটেইনার স্ক্যানিং সিস্টেম চালু রাখার জন্য একটি কার্যকর সমাধান দ্রুত প্রয়োজন ছিল। এই লক্ষ্যেই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ রক্ষণাবেক্ষণ কাজে আগের ঠিকাদারকে সাময়িকভাবে ফের নিয়োজিত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights