চট্টগ্রাম বিমানবন্দরে ৬০ লাখ টাকার সিগারেট ও মোবাইল জব্দ

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তিন যাত্রীর কাছ থেকে ৬০ লাখ টাকা সমমূল্যের সিগারেট ও মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আসা ফ্লাইটের তিনজন যাত্রীর কাছে এসব পণ্য পাওয়া যায়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, তিন যাত্রী ইমিগ্রেশন শেষে ব্যাগেজ কাস্টমসের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় এনএসআই বিমানবন্দর টিম তিন যাত্রীকে তল্লাশি করে। পরে তাদের কাছ থেকে ১৯ লাখ ৯৫ হাজার টাকার ৫৭০ কার্টন বিদেশি সিগারেট এবং ৪০ লাখ টাকার ৩০টি মোবাইল ফোন জব্দ করা হয়।

তিন যাত্রী হলেন- হাটহাজারীর মোহাম্মদ শাহ্ আলম ও মো. আরফান এবং জোরারগঞ্জের আশরাফুল ইসলাম। আমদানি নিষিদ্ধ পণ্য হওয়ায় সিগারেট আটক এবং ব্যাগেজ রুলসের অতিরিক্ত হওয়ায় মোবাইল ফোন ডিএম মূলে আটক করা হয়। তারা ফ্রিকোয়েন্টলি ব্যাগেজ পার্টির পণ্য পরিবহন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights