চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘টিচিং মেথডোলজি এন্ড অ্যাসেসমেন্ট’ শীর্ষক সভা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘টিচিং মেথডোলজি এন্ড অ্যাসেসমেন্ট’ শীর্ষক তিনদিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম শহরে অবস্থিত ১১টি নার্সিং কলেজের ২২ জন শিক্ষক ও অধ্যক্ষগণ অংশগ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মূখ্য আলোচক ছিলেন নার্সিং অনুষদের ডিন ডা. মেহেরুন্নিছা খানম ও রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের মেডিকেল এডুকেশন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আফরোজা হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও বিএমডিসির সদস্য ডা. খুরশীদ জামিল চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. একেএম ফজলুল হক, বেসিক সাইন্স ও প্যারাক্লিনিক্যাল সাইন্স অনুষদের ডিন ডা. অজয় দেব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেরিন সিটি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সুজত পাল, বিশ্ববিদ্যালয়ের উপ রেজিস্ট্রার ডা. হাসিনা নাসরীন, উপ কলেজ পরিদর্শক ডা. আইরিন সুলতানাসহ বিভিন্ন নার্সিং কলেজের অধ্যক্ষ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights