চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, নৈশপ্রহরীকে গণপিটুনি

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জ পৌরসভার একটি বিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ নৈশপ্রহরী আবুল হোসেনকে (৫৫) মারধর করেছে এলাকাবাসী। পরে পুলিশ তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের কোর্টগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে কোর্টগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতর চতুর্থ শ্রেনির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে ওই নৈশ প্রহরী। সকালে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন বিদ্যালয়ের শ্রেনি কক্ষের ভেতর নৈশ প্রহরীকে আটকে গণপিটুনি দেয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে নৈশ প্রহরীকে উদ্ধার করে।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হুমায়ুন কবীর জানান, খবর পেয়ে পুলিশ বিদ্যালয়ে পৌছে এলাকাবাসীর হাত থেকে নৈশ্র প্রহরীকে উদ্ধার করে। তিনি বলেন, এ ঘটনায় ছাত্রীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights