চতুর্মুখী ষড়যন্ত্র চলছে, আরো সতর্ক থাকতে হবে : জামায়াত আমির

অনলাইন ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান বলেছেন, ‘বর্তমান সময়ে আমাদের নিয়ে চতুর্মুখী ষড়যন্ত্র চলছে। তাই আরো সতর্ক ও সচেতন থাকতে হবে।’

শুক্রবার রাজধানীর পূর্বাচলের সি শেল রিসোর্টে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তরের সাবেক ও বর্তমান সদস্যদের নিয়ে আয়োজিত এক ‘প্রীতি সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এবার ব্যর্থ হলে বাংলাদেশের মানুষের আর যাওয়ার জায়গা নেই জানিয়ে আমিরে জামায়াত বলেন, ‘ভোগের জন্য নয়, মানুষের সেবা করার জন্যই আমাদের মনকে সব সময় প্রস্তুত রাখতে হবে। গোটা জাতিকে ধারণ করতে হবে। নিজেদের সব কাজের ব্যাপারে পরিশ্রমী ও সৎ থাকতে হবে এবং প্রজ্ঞার পরিচয় দিতে হবে। আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাওয়া যাবে না।’

ছাত্রশিবিরের ঢাকা মহানগরী উত্তরের সাবেক নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন। যে যেখানে থাকুন না কেন দ্বীন কায়েমে নিরলস পরিশ্রম করতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights