চবিতে আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতা

চবি প্রতিনিধি:

প্রথমবারের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে ২৫ কিলোমিটারের আন্তর্জাতিক ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছে ‘রান বাংলাদেশ’। ১২টি দেশের ৬৫০ জন প্রতিযোগী এতে অংশগ্রহণ করবেন। বিভিন্ন বয়সের পেশাজীবীরা এতে যোগ দিবেন বলে জানান আয়োজক কমিটি।

শুক্রবার সকাল ৬:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে “সেইলর চট্টগ্রাম ২৫ কি. মি. রান ২০২৩” শিরোনামের এই আয়োজন। এই ইভেন্টের সার্বিক সহায়তায় রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এলামনাই এসোসিয়েশন। সাংবাদিকদের সাথে মতবিনিময়ে সোমবার ২টায় এসব বিষয় জানান রান বাংলাদেশের নেতৃবৃন্দ।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন রুটে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তবে কেন্দ্রীয় খেলার মাঠ থেকে যাত্রা শুরু হবে। ২৫, ১০ এবং ৫ কিলোমিটারের তিনটি ল্যাপে এটি অনুষ্ঠিত হবে। চীফ টাইমিংয়ের মাধ্যমে এই প্রতিযোগিতা পরিচালনা করা হবে।
মূলত বিশ্বের সাথে তাল মিলিয়ে রানিং’কে খেলাধূলার অংশ হিসেবে সবার সামনে তুলে ধরতে এই প্রতিযোগিতার আয়োজন করছে সংগঠনটি। ধীরে ধীরে এটি সারা দেশে করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights