চবির হলের তরকারিতে নারীর ছবিযুক্ত স্টিকার

চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহজালাল হলের ডাইনিংয়ে দুপুরের খাবারে থালায় নারীর ছবিযুক্ত একটি স্টিকার পাওয়া গেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দুপুরে খাবার খাওয়ার সময় নিজের প্লেটে স্টিকারটি দেখতে পান বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী।

তিনি বলেন, ‌“দুপুরে ডাইনিংয়ে খাবার খাচ্ছিলাম। মাছের ঝোল প্লেটে নেওয়ার একপর্যায়ে একটি স্টিকার দেখতে পাই। পরে খেয়াল করে দেখি, সেটিতে একটি নারীর ডিজাইন করা ছবি রয়েছে। নিচে ‘মেথির পুষ্টি সমৃদ্ধ’ লেখা ছিল। বিষয়টি সঙ্গে সঙ্গে ডাইনিং ম্যানেজারকে জানাই। তিনি জানান, রান্নার জন্য ব্যবহৃত ম্যাজিক মসলার প্যাকেট থেকে অসাবধানতাবশত স্টিকারটি খাবারে চলে এসে থাকতে পারে।”

এ বিষয়ে শাহজালাল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ খালিদ আফজাল বলেন, ‘আজ বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় আমি ক্যাম্পাসে ছিলাম না। তাই ঘটনাটির বিষয়ে অবগত নই। এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। এ ধরনের অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights