চবির ৫টি ছাত্রী হলে ডিপ ফ্রিজ পাঠালেন প্রতিমন্ত্রী মীর হেলাল
অনলাইন ডেস্ক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নারী শিক্ষার্থীদের হলগুলোর অসুবিধার কথা জানতে পেরে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন তাৎক্ষণিকভাবে পাঁচটি ডিপ ফ্রিজ পাঠিয়ে দিয়েছেন। চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক প্রতিমন্ত্রীকে অসুবিধার বিষয়টি অবহিত করেছিলেন। এরপর প্রতিমন্ত্রী দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের আবাসিক হলগুলোতে খাবার সংরক্ষণসহ বিভিন্ন প্রয়োজনীয় কাজে এসব ডিপ ফ্রিজ ব্যবহার করা হবে। এতে হলের আবাসিক শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনযাত্রায় কিছুটা স্বস্তি আসবে বলে আশা করা হচ্ছে।
চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক বলেন, দীর্ঘদিন ধরেই ছাত্রী হলগুলোতে নারী শিক্ষার্থীদের খাবার সংরক্ষণে ভোগান্তি ছিল। আজ সেই ভোগান্তির নিরসন হতে চলেছে। শিক্ষার্থীদের দাবির প্রতি দ্রুত সাড়া দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রতিমন্ত্রী মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা।
