চবি খোলার সিদ্ধান্ত স্থগিত

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) খোলার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। আগামী ১৯ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সব শ্রেণি কার্যক্রম চালু হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। অনিবার্য কারণ দেখিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের তথ্য ও ফটোগ্রাফি শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পাশাপাশি নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে হলে আসন বরাদ্দ না দেওয়া পর্যন্ত শিক্ষার্থীদের হলে প্রবেশ না করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে গত ৭ আগস্ট এক জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ সভায় ১৮ আগস্ট আবাসিক হল ও ১৯ আগস্ট শ্রেণি কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত হয়েছিল। পাশাপাশি শনিবার থেকে বুধবার পর্যন্ত হলের আসনের জন্য শিক্ষার্থীদের আবেদন গ্রহণ আর ১৭ আগস্ট হলের আসন বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights