চমেক হাসপাতালে আটক ১১ দালাল

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে ১১ দালালকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

রবিবার (১৯ জানুয়ারি) সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সবাইকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

জানা গেছে, আটক ১১ জনের মধ্যে তিনজনকে ১৫ দিন ও ৫ জনকে সাতদিন কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া অপর ৩ জনকে এক হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম জেলা প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ হাসান সাংবাদিকদের জানান, হাসপাতালে চালানো অভিযানে দালাল চক্রের ১১ জনকে আটক করে র‍‍্যাব। তাদের অপরাধের ধরণ অনুযায়ী বিভিন্ন ৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও ৩ জনকে জরিমানা করা হয়।

ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাব-৭ এর উপ অধিনায়ক মেজর সানরিয়া চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights