চমেক হাসপাতাল থেকে নারী দালাল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে রিতা চৌধুরী (৫৫) নামের আরও এক নারী দালালকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সাড়ে ১১টার দিকে হাসপাতালের প্রশাসনিক ভবনের নিচতলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রিতা চৌধুরী সাতকানিয়ার পশ্চিম নলুয়া এলাকার সুভাষ চৌধুরীর স্ত্রী। এর আগে গত ১১ নভেম্বর ও ২২ নভেম্বর দুইজন নারী দালাল গ্রেফতার করা হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, হাসপাতালের প্রশাসনিক ভবনের নিচতলা থেকে রিতা চৌধুরী নামে এক দালালকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights